রাজধানীর গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে তারা গুলশানের ১৯৬ নম্বর বাসভবন থেকে গাড়িবহর নিয়ে বেরিয়ে যান। পরে বিকাল ৫.১৫ মিনিট নাগাদ তারা সেখানে পৌঁছান।আরো পড়ুন , পদত্যাগের খবরের বিষয়ে রুমিন ফারহানার মন্তব্যএর আগে, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে তারেক রহমানের গুলশানের বাসায় পৌঁছান তারা। বিমানবন্দর থেকে সরাসরি বাসায় এসেছিলেন তারা।এদিন বিকালে ৩০০ ফিটের সমাবেশস্থলে আসেন তারেক রহমান এবং নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। সেখানের বক্তব্য শেষে তারেক রহমান তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন। সেখান থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে ফের গুলশানের বাসায় ফেরার কথা রয়েছে তাদের।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।