দৈনিক সংবাদ দিগন্ত

রামিসা হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির হাইকোর্টে জেল আপিল

ঢাকার পল্লবীতে সাত বছরের শিশু রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুন হাইকোর্টে জেল আপিল দায়ের করেছেন। রবিবার (১৪ জুন) বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদন দুটির গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।আদালত সূত্রে জানা গেছে, নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের ডেথ রেফারেন্সসহ মামলার প্রয়োজনীয় নথিপত্র ইতোমধ্যে হাইকোর্টে পৌঁছেছে। আইন অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকরের আগে হাইকোর্ট বিভাগের অনুমোদন প্রয়োজন হওয়ায় বিষয়টি এখন উচ্চ আদালতের বিবেচনায় রয়েছে।এর আগে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। আদালত জরিমানার অর্থ ভুক্তভোগী শিশুর আইনগত উত্তরাধিকারীদের প্রদানের নির্দেশ দেন।আরও  পড়ুন , জনগণের স্বার্থে প্রণীত বাজেটের সমালোচনা করে, তারা প্রকৃত অর্থে জনগণের রাজনীতি করে না” প্রধানমন্ত্রীরায়ে বলা হয়, জরিমানার অর্থ পরিশোধ না করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক ও বিক্রির মাধ্যমে অর্থ আদায় করে আইনগত উত্তরাধিকারীদের প্রদান করবে। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে হাইকোর্টে আপিল করার সুযোগও রাখা হয়।মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে হত্যা করা হয়। ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়। এ ঘটনায় রামিসার বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন।পরবর্তীতে মামলার তদন্ত শেষে পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান অভিযোগপত্র দাখিল করেন। দ্রুত বিচার কার্যক্রমের অংশ হিসেবে অল্প সময়ের মধ্যেই সাক্ষ্যগ্রহণ, আসামিদের জিজ্ঞাসাবাদ ও যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনাল রায় ঘোষণা করে।এখন মৃত্যুদণ্ডের রায় কার্যকরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য হাইকোর্টের পরবর্তী আদেশের দিকে তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

রামিসা হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির হাইকোর্টে জেল আপিল