জেলজীবন বদলে দিয়েছে অভিনেতা সিদ্দিককে
এক সময়ের জনপ্রিয় অভিনেতা ও রাজনৈতিকভাবে সক্রিয় ব্যক্তিত্ব সিদ্দিকুর রহমান বলেছেন, দীর্ঘ কারাবাস তার জীবন ও মানসিকতায় বড় ধরনের পরিবর্তন এনেছে। অভিনয় জগতের পাশাপাশি তিনি রাজনৈতিক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন। একাধিকবার নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হলেও তা পাননি।২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পালাবদলের পর তার বিরুদ্ধে মামলা হয় এবং ২০২৫ সালের ২৯ এপ্রিল তিনি গ্রেপ্তার হন। প্রায় ১১ মাস কারাবাসের পর গত ১৮ মার্চ তিনি মুক্তি পান। শুক্রবার বিকেলে তিনি বলেন, কারাগারে থাকা সময়টি তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। জেলে তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় শুরু করেন এবং ধীরে ধীরে মানসিক পরিবর্তন অনুভব করেন।আরও পড়ুন, তিন সিনেমায় ইতিহাস গড়ার পথে কেভিএন নাকি বড় ধসতিনি বলেন, “জেলে অনেক সময় পেয়েছি চিন্তা করার। সেই সময়টা আমি কাজে লাগিয়েছি। আল্লাহই আমাকে পরিবর্তন করেছেন।” কারাগারের একটি প্রেরণাদায়ক বাক্য তাকে বিশেষভাবে নাড়া দেয় বলেও জানান তিনি—“রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ।” কারাবাসের সময় তিনি ১৫টি নাটক ও ৩টি সিনেমার গল্প লেখেন এবং নিজের জীবনের ওপর একটি বইও লেখার কাজ শুরু করেন বলে জানান।আরও পড়ুন, প্রেম ও ক্যারিয়ারে সুবর্ণ সময় পূজারতিনি বলেন, কারাগার থেকে বের হওয়ার পরও সেই অভিজ্ঞতার ট্রমা পুরোপুরি কাটেনি। বর্তমানে তিনি পরিবারকে সময় দিচ্ছেন এবং নিজের লেখা কাজগুলো গুছিয়ে নিচ্ছেন। অভিনেতা জানান, শিগগিরই তিনি আবার নতুনভাবে কাজ শুরু করবেন এবং জেলজীবন ও পরিবর্তন নিয়ে বই প্রকাশের পরিকল্পনা রয়েছে।