বাংলাদেশের ব্যান্ডসংগীতের কিংবদন্তি মাহফুজ আনাম জেমস সাধারণত ব্যক্তিজীবন নিয়ে খুব একটা আলোচনায় আসেন না। তবে এবারের ঈদে তার পরিবারের কিছু বিরল ছবি প্রকাশ পাওয়ায় ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।ছবিগুলো প্রকাশ করেছেন তার প্রাক্তন স্ত্রী রথি কানিজ। সেখানে দেখা যায়, জেমসের দুই সংসারের সন্তানরা বাবার সঙ্গে ঈদের সময় একসঙ্গে সময় কাটাচ্ছেন। একটি ছবিতে জেমসকে দেখা যায় তার কন্যা জান্নাত ও ছোট ছেলে জিবরানকে নিয়ে ঘরোয়া পরিবেশে। বাবার সঙ্গে সন্তানদের এই মুহূর্ত ভক্তদের হৃদয় ছুঁয়েছে।আরও পড়ুন, বিয়ের পাত্র খুঁজছেন বাঁধন, ‘একজন ছিল, সেও ভেগে গেছে’আরেকটি ছবিতে জেমস ও তার বর্তমান স্ত্রী নামিয়া সন্তানদের সঙ্গে এক ফ্রেমে ধরা দেন। পরিবারকে ঘিরে এই ঘরোয়া মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা পাচ্ছে। আরও পড়ুন, শাকিব চান নায়ক, অপু চান ডাক্তার হোক জয়১৯৯১ সালের ১৭ নভেম্বর রথি কানিজকে বিয়ে করেন জেমস। পরে ২০০৩ সালে তাদের দাম্পত্য সম্পর্কের অবসান ঘটে। এই সংসারে তাদের দুই সন্তান—জান্নাত ও দানেশ। পরবর্তীতে ২০২৪ সালের ১২ জুন জেমস নামিয়ার সঙ্গে নতুন করে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে জন্ম নেয় পুত্রসন্তান জিবরান। আরও পড়ুন, বিবাহবিচ্ছেদের মামলার মধ্যেই মানহানির নোটিশ পেলেন সেলিনা জেটলিঈদ উপলক্ষে প্রকাশিত এই পারিবারিক ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ভক্তরা মন্তব্য করেছেন, মঞ্চের বাইরে জেমসের এমন ঘরোয়া জীবন দেখাটা তাদের জন্য এক ভিন্ন আবেগের অভিজ্ঞতা।