দৈনিক সংবাদ দিগন্ত

স্কুলের শ্রেণিকক্ষে জুয়ার আসর ভিডিও ভাইরালে সমালোচনার ঝড়

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে জুয়ার আসরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওতে স্থানীয় কয়েকজন বিএনপি নেতাকে দেখা যাওয়ার অভিযোগ উঠেছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে তোলপাড় চলছে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়।ভিডিওতে দেখা যায়, উপজেলার দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে কয়েকজন ব্যক্তি তাস খেলায় মেতে রয়েছেন।স্থানীয়দের দাবি, ভিডিওতে থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন দুলালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদ আলম, বিএনপি নেতা এরশাদ জামান, রুবেল মিয়া এবং যুবদল নেতা মাহবুব মেম্বার।আরও  পড়ুন , স্বামীর মরদেহ নিয়ে ফিরছিলেন বাড়ি, সড়কে প্রাণ গেল স্ত্রীরওতবে ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ের শ্রেণিকক্ষে জুয়া ও মাদকের আড্ডা বসে। প্রভাবশালী ব্যক্তিদের জড়িত থাকার কারণে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পান না।ঘটনার পর উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি জানিয়েছে, ভিডিওটির সত্যতা যাচাই করা হচ্ছে। অন্যদিকে পুলিশ ও উপজেলা প্রশাসন বলছে, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।আরও  পড়ুন , বেনাপোল সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবির কঠোর অবস্থানে স্বাভাবিক পরিস্থিতি

স্কুলের শ্রেণিকক্ষে জুয়ার আসর ভিডিও ভাইরালে সমালোচনার ঝড়