দৈনিক সংবাদ দিগন্ত

‘জনগণের সঙ্গে প্রতারণা করলে শেষ পর্যন্ত রক্ষা নেই’ : হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, জনগণের সঙ্গে প্রতারণা করলে শেষ পর্যন্ত তার পরিণতি ভোগ করতেই হবে। যশোরের অভয়নগরে দলটির জুলাই পদযাত্রা ও পথসভায় তিনি এ মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন...শুক্রবার বিকেলে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জুলাই পদযাত্রা ও পথসভা আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি।সভায় বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের মানুষের সঙ্গে প্রতারণা না করে উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে কাজ করতে হবে। আরও  পড়ুন ,  ‘আমরা ফেরেশতা নই, ভুল হলে ধরিয়ে দিন’—জামায়াত আমিরতিনি দাবি করেন, বিভিন্ন কার্ডভিত্তিক কর্মসূচির পরিবর্তে কর্মসংস্থান ও উৎপাদনমুখী অর্থনীতিতে গুরুত্ব দেওয়া প্রয়োজন।তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ভোটের সঠিক মূল্যায়ন না হলে জনগণই ক্ষতিগ্রস্ত হয়। তাই সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।নারীদের রাজনৈতিক অংশগ্রহণের প্রসঙ্গ তুলে এনসিপির এই নেতা বলেন, দেশের মোট জনগোষ্ঠীর বড় একটি অংশ নারী। তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি পথসভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন। আগামী দিনে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার কথাও জানান দলটির নেতারা।

‘জনগণের সঙ্গে প্রতারণা করলে শেষ পর্যন্ত রক্ষা নেই’  : হাসনাত আবদুল্লাহ