দৈনিক সংবাদ দিগন্ত

ইনকিলাব মঞ্চে নতুন নেতৃত্ব, ৮ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সদস্যদের প্রত্যক্ষ ভোটে ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক হিসেবে আব্দুল্লাহ আল জাবের এবং সদস্য সচিব হিসেবে ফাতিমা তাসনিম জুমা নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে ৮ সদস্যবিশিষ্ট একটি আংশিক কমিটি এবং একটি সার্চ কমিটি ঘোষণা করা হয়েছে।সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত ইনকিলাব মঞ্চের সাধারণ সভায় সদস্যদের সরাসরি ভোটে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। সভায় শহীদ শরিফ ওসমান হাদিকে আজীবনের জন্য সংগঠনের মুখপাত্র ঘোষণা করা হয়।নবনির্বাচিত নেতৃত্বের ঘোষিত আংশিক কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রকিবুল ইসলাম (রাফসান রাকিব), সহ-সাংগঠনিক সম্পাদক শোয়াইব বিন আহসান সিয়াম, দপ্তর সম্পাদক রায়হান আহমেদ,আরও  পড়ুন, ‘সংবিধানের ৫১ অনুচ্ছেদ দেখিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না’ : আখতার হোসেন অর্থ সম্পাদক মুহাম্মদ ওমায়ের, মিডিয়া ও প্রচার সম্পাদক নাঈম ইবনে জহির এবং সহ-মিডিয়া ও প্রচার সম্পাদক হাবিবুল্লাহ মিসবাহ দায়িত্ব পেয়েছেন।সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং যোগ্য ও সিনিয়র সদস্যদের মূল্যায়নের লক্ষ্যে গঠিত সার্চ কমিটির আহ্বায়ক করা হয়েছে জি এ সাবিরকে এবং সদস্য সচিব করা হয়েছে মাসুদুর রহমান আদনানকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন আসাদুজ্জামান আসাদ, হিশাম ইব্রাহিম, শান্ত আক্তার এবং শাফিন শাররাজ।সংবাদ বিজ্ঞপ্তিতে নবগঠিত নেতৃত্ব জানায়, ইনকিলাব মঞ্চকে একটি আদর্শিক, গণমুখী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে তারা কাজ করবে। পাশাপাশি সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ঘোষিত আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

ইনকিলাব মঞ্চে নতুন নেতৃত্ব, ৮ সদস্যের আংশিক কমিটি ঘোষণা