দৈনিক সংবাদ দিগন্ত

বিস্ফোরণের মধ্যে তিন নবজাতককে কোলে নিয়ে জীবন ভিক্ষা চেয়েছিলাম

বোমা হামলার আতঙ্ক, চারদিকে চিৎকার আর দৌড়ঝাঁপ। এমন ভয়াবহ পরিস্থিতিতেও কয়েক নবজাতককে বাঁচাতে জীবন বাজি রেখে ছুটলেন এক নার্স। ইরানের রাজধানী তেহরানের খাতাম আল-আম্বিয়া হাসপাতালে গত ১ মার্চের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।আরও পড়ুন, ওমানে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৭ মে ঈদুল আজহাপ্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় নবজাতক ওয়ার্ডে দায়িত্ব পালন করছিলেন নার্স নেদা সালিমি। হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনার পর কোনো কিছু না ভেবেই কয়েকটি নবজাতককে কোলে তুলে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে যান তিনি।আরও পড়ুন, জ্বালানি ঘাটতিতে বিপর্যস্ত এশিয়া, বাড়ছে মূল্যস্ফীতিসিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনটি নবজাতককে নিয়ে দ্রুত ওয়ার্ড ছাড়ছেন সালিমি। পরে দুই শিশুকে সহকর্মীদের কাছে দিয়ে আরেক শিশুকে বুকে জড়িয়ে ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেন। সালিমি জানান, ওই মুহূর্তে তার মাথায় একটাই চিন্তা ছিল—শিশুগুলোকে নিরাপদে পৌঁছানো।আরও পড়ুন, সময়সূচি ঘোষণা করে পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রীআবেগঘন বর্ণনায় তিনি বলেন, সৃষ্টিকর্তার কাছে তিনি শুধু এতটুকু সময় চেয়েছিলেন, যেন শিশুদের তাদের মায়ের কোলে ফিরিয়ে দিতে পারেন। পরে আশ্রয়কেন্দ্রে তিন নবজাতকের মায়েদের খুঁজে পাওয়ার মুহূর্তটিকে জীবনের সবচেয়ে সুন্দর সময় বলে বর্ণনা করেন এই সাহসী নার্স।

বিস্ফোরণের মধ্যে তিন নবজাতককে কোলে নিয়ে জীবন ভিক্ষা চেয়েছিলাম