গোপালগঞ্জে মা-বাবাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা গ্রেফতার দুই ছেলে
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জীবন্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।ঘটনাটি ঘটেছে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে। অভিযুক্তরা হলেন- রাসেল মোল্লা ও রানা মোল্লা। তারা ওই গ্রামের বাসিন্দা সত্তার মোল্লা ও আসমা বেগম দম্পতির সন্তান।ভুক্তভোগী সত্তার মোল্লা জানান, জমি বিক্রির টাকা ছেলেদের দিতে অস্বীকৃতি জানালে গত রবিবার (১১ জানুয়ারি) রাসেল ও রানা তাকে এবং তার স্ত্রীকে মারধর করেন। একপর্যায়ে উঠানে কবর খুঁড়ে তাদের জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করা হয়। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে তারা প্রাণে রক্ষা পান।আরো পড়ুন , ৪ কোটি টাকার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী গ্রেপ্তারপ্রতিবেশী আক্কাস ভূঁইয়া বলেন, ‘শুনতে পাই ছেলেরা উঠানে কবর খুঁড়ছে বাবা-মাকে জীবন্ত মাটি দেওয়ার জন্য। দ্রুত গিয়ে দেখি সত্যিই কবর খোঁড়া হয়েছে।’ভুক্তভোগী আসমা বেগম বলেন, ‘যে সন্তানদের কষ্ট করে বড় করেছি, তারাই আজ আমাদের খেতে দেয় না। সরকারের দেওয়া একটি ঘরে আমরা থাকি। জমি বিক্রির টাকার জন্য তারা আমাদের মারধর করে জীবন্ত কবর দিতে চেয়েছিল।’এ ঘটনায় (১২ জানুয়ারি) দুপুরে কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ করেন সত্তার মোল্লা। অভিযোগের ভিত্তিতে পুলিশ রাসেল মোল্লা ও রানা মোল্লাকে গ্রেফতার করে।