কূখ্যাত মাদক ব্যবসায়ী গরু চোর ও পুলিশের সোর্স জয়নাল জিহাদকে রক্ষার চেষ্টা
বগুড়া শেরপুরে গরু চুরির ঘটনায় গ্রেফতারকৃতদের শাস্তির দাবীতে নারী-পুরুষের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বগুড়ার শেরপুরে গরু চুরির অভিযোগে গ্রেফতার হওয়া শফি, রঞ্জু, কূখ্যাত মাদক ব্যবসায়ী গরু চোর পুলিশের সোর্স জিহাদ ও কান্টুর দৃষ্টান্তমূলক শাস্তি ও চুরি হওয়া গরু দ্রুত উদ্ধারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গ্রামবাসী। আজ শুক্রবার সকাল ১১ টার সময় উপজেলার শাহ্বন্দেগী ইউনিয়নের কৃষ্ণপুর নামাপাড়া এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। আরও পড়ুন, বগুড়ায় সয়াবিন তেল অধিক মূল্যে বিক্রির অপরাধে মন্ডল ট্রেডার্সসহ ছয় বিক্রেতার জরিমানাউক্ত মানববন্ধনে উপজেলার নারী ও পুরুষরা উপস্থিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, শফিকুল ইসলাম, সোনা মিয়া, ফয়সাল, জাহাঙ্গীর, আলমগীর হোসেন, জিন্না, রচনা খাতুন, বিউটি আক্তার, বিথি প্রমুখ। বক্তারা বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে গরু, ব্যাটারিচালিত অটো, ও বাসা বাড়িতে চুরির ঘটনা বেড়ে গেছে, যা গ্রামবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। তারা দ্রুত চোরদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত ও চুরি হওয়া গরু উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন। তারা আরো জানান, গ্রেফতার হওয়া ব্যাক্তিরা দীর্ঘদিন ধরে চুরি ও মাদক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।আরও পড়ুন, চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো সম্মিলিত বর্ষবরণ ও বৈশাখী মেলা ১৪৩৩গত (৩০ মার্চ) রাতে, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কৃষ্ণপুর নামাপাড়া এলাকায় কৃষক জাহাঙ্গীর হোসেনের প্রায় ৭ লাখ টাকা মূল্যের ৪টি গাভী গরু চুরি করে, পিকআপযোগে নিয়ে যায়, চোরেরা। পরদিন সকালে সিসিটিভি ফুটেজে সন্দেহজনক চলাচল দেখে গ্রামবাসী শফিক, রঞ্জু, কূখ্যাত মাদক ব্যবসায়ী গরু চোর ও পুলিশের সোর্স জয়নাল (জিহাদ) কে, ধাওয়া করে আটক করে এলাকাবাসী। এ সময় উত্তেজিত জনতা তাদেরকে গণধোলাই দিয়ে শেরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে। এই ঘটনায় চারজনের বিরুদ্ধে শেরপুর থানায় গরু চুরির মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।