দৈনিক সংবাদ দিগন্ত

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শনিবার

১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে।শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।আরো পড়ুন , ঢাকাসহ তিন বিভাগে বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাসসভায় বাংলাদেশের আকাশে কোথাও জিলকদ মাসের চাঁদ দেখা গেছে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।এ লক্ষ্যে দেশের নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে, কেউ চাঁদ দেখতে পেলে তা জাতীয় হেল্পলাইন নম্বরে বা সংশ্লিষ্ট জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য।হেল্পলাইন নম্বরগুলো হলো ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭।চাঁদ দেখার ভিত্তিতে পরবর্তী ধর্মীয় কার্যক্রম ও ক্যালেন্ডার নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শনিবার