দৈনিক সংবাদ দিগন্ত

কর্ণফুলীতে কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৩২ লাখ মিটার অবৈধ জাল উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডারসাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে কর্ণফুলী থানার ডাঙ্গারচর এলাকায় অবস্থিত ‘সী হার্ট ফ্যাক্টরি’-তে যৌথ অভিযান চালানো হয়।আরো পড়ুন , বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে নির্যাতন, নদীর পাড়ে মরদেহ উদ্ধার অভিযানে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা, নৌবাহিনী এবং মৎস্য অধিদপ্তর অংশ নেয়।অভিযান চলাকালে কারখানা থেকে প্রায় ৩১২ কোটি টাকা মূল্যের ৩২ লাখ ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়।তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কারখানার সঙ্গে জড়িতরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।পরে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা জালগুলো ধ্বংস করা হয়।

কর্ণফুলীতে কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৩২ লাখ মিটার অবৈধ জাল উদ্ধার