ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ। শুক্রবার তিনি বলেন, ইরানকে যুদ্ধের অবসান ঘটাতে আলোচনার টেবিলে ফিরতে হবে এবং হরমুজ প্রণালীতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।আরও পড়ুন, কঙ্গোয় ইবোলা ভাইরাসে ৬৫ জনের মৃত্যুচীন সফর শেষে ফেরার পথে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানান। আলোচনায় ইরান ও ইউক্রেন সংকটের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দুই নেতা মতবিনিময় করেন এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন।আরও পড়ুন, পাকিস্তানের বাজাউরে আত্মঘাতী হামলা, ৮ সেনাসদস্য নিহততারা হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌচলাচল অবাধ রাখার বিষয়েও একমত হন।আরও পড়ুন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের জ্বালানি সহযোগিতা চুক্তি, ওয়াশিংটনে এমওইউ স্বাক্ষরএছাড়া আসন্ন ন্যাটো সম্মেলন ও ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধান নিয়েও দুই দেশের অবস্থান সমন্বয়ের বিষয়ে আলোচনা হয়। ফোনালাপের পর জার্মান-যুক্তরাষ্ট্র সম্পর্ককে “দৃঢ় অংশীদারত্ব” হিসেবে উল্লেখ করেন চ্যান্সেলর মার্জ।