দৈনিক সংবাদ দিগন্ত

ইরান ইস্যুতে হস্তক্ষেপ না করার আহ্বান ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংঘাতের প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের দাম বৃদ্ধি এবং অর্থনৈতিক মন্দার ঝুঁকি আরও তীব্র হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এ পরিস্থিতিতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানকে কেন্দ্র করে নতুন করে কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে।আরও পড়ুন, পারমাণবিক কর্মসূচি ‘জাতীয় সম্পদ আপস নয় ইরানের সর্বোচ্চ নেতার কড়া বার্তামার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মেৎসের কড়া সমালোচনা করেন। ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে অন্য দেশগুলোর হস্তক্ষেপ কমানো উচিত এবং যুক্তরাষ্ট্রকে তাদের কৌশল অনুযায়ী কাজ করতে দেওয়া দরকার। তিনি আরও বলেন, জার্মান চ্যান্সেলরের উচিত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সমাধানে বেশি মনোযোগ দেওয়া, যেখানে তিনি ব্যর্থ হয়েছেন। পাশাপাশি দেশটির অভ্যন্তরীণ সমস্যা—বিশেষ করে অভিবাসন ও জ্বালানি সংকট নিয়েও কাজ করার আহ্বান জানান তিনি।আরও পড়ুন, ডলারের বিপরীতে রিয়াল ১৮ লাখে, ভয়াবহ মুদ্রাস্ফীতির শঙ্কা ইরানেএর আগে জার্মান চ্যান্সেলর মন্তব্য করেছিলেন, ইরানের সঙ্গে চলমান আলোচনায় যুক্তরাষ্ট্রকে তারা কিছুটা বিব্রত করছে। এর জবাবে ট্রাম্প বলেন, মেৎস বিষয়টি সঠিকভাবে বুঝতে পারেননি। ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় অন্যদের সহযোগিতা করা উচিত, বাধা দেওয়া নয়। তার মতে, এই প্রচেষ্টা সফল হলে বৈশ্বিক নিরাপত্তা আরও শক্তিশালী হবে।

ইরান ইস্যুতে হস্তক্ষেপ না করার আহ্বান ট্রাম্পের