জামায়াতের বিরুদ্ধে আঁতাতের অভিযোগ রাশেদের
আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে গোপন আঁতাত করে জামায়াতে ইসলামী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।শুক্রবার দুপুরে ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।রাশেদ খাঁন বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ জামায়াতে ইসলামীর দিকে তাকিয়ে আছে। জামায়াত কীভাবে রাষ্ট্রকে অশান্ত করবে এবং সেই পরিস্থিতির সুযোগ নিয়ে আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফিরে আসবে সেটিই তাদের লক্ষ্য।তিনি দাবি করেন, ডিসেম্বর থেকে জামায়াত সরকার পতনের আন্দোলন শুরু করতে চায়। একই সময়ে শেখ হাসিনাও ডিসেম্বরে দেশে ফিরতে চান বলে মন্তব্য করেন তিনি।জামায়াতের সঙ্গে ভারতের আঁতাতের অভিযোগ তুলে রাশেদ খাঁন বলেন, স্বার্থের জন্য দলটি ভারতের সঙ্গে হাত মেলাতে পারে। তার দাবি, আওয়ামী লীগের সঙ্গেও জামায়াতের আঁতাত হয়েছে এবং দুই দল মিলে দেশকে অশান্ত করার চক্রান্ত করছে।জামায়াতের ধারাবাহিক লংমার্চ কর্মসূচিকেও এই ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেন তিনি।রাশেদ খাঁন দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, জামায়াতের চরিত্র সম্পর্কে মানুষ জানে।আড়ও পড়ুন,অন্যের কথায় চলার অধ্যায় চিরতরে শেষ’: শফিকুর রহমান নিজেদের স্বার্থে তারা শত্রুর সঙ্গেও হাত মেলাতে পারে।পরে স্থানীয় শিশু-কিশোরদের সঙ্গে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।এ সময় জেলা বিএনপির সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সমীনুজ্জামান সমীন, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন রাশেদ খাঁন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মকাণ্ড ও লংমার্চ কর্মসূচি নিয়ে তিনি বিভিন্ন অভিযোগ তোলেন।তার দাবি, জামায়াত আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে আঁতাত করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ডিসেম্বর থেকে সরকার পতনের আন্দোলনের পরিকল্পনাও করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।তবে এসব অভিযোগের বিষয়ে জামায়াতে ইসলামীর বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি।