শিবচর প্রেসক্লাবের নবনির্বাচিত সাংবাদিকদের সংবর্ধনা দিলেন কামাল জামান মোল্লা
বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে জনগণের শান্তি নষ্ট না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আগামী ১০ বছরের জন্য দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।শনিবার চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া সমুদ্রসৈকতে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, একটি মহল বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।তিনি জানান, দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় স্কুল-কলেজ, হাসপাতাল, শিল্পকারখানা ও বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং যানবাহনের জন্য গ্যাসের ব্যবস্থা নিশ্চিত করা হবে।আরও পড়ুন, মহেশপুরে প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করেন ইউএনওপ্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে বিদ্যুৎ ও জ্বালানি খাত গুটিকয়েক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয়েছিল। জনগণের স্বার্থে এ খাতকে নতুনভাবে পরিকল্পিতভাবে সাজানো হচ্ছে।চট্টগ্রামের আনোয়ারায় চীনা বিনিয়োগে কয়েকশ’ শিল্পকারখানা স্থাপনের উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি। এতে কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জন বাড়বে বলে আশা প্রকাশ করেন।এ ছাড়া চলতি অর্থবছরে প্রায় ৪১ লাখ পরিবারের মায়ের হাতে ফ্যামিলি কার্ড এবং লবণচাষিদের কৃষক কার্ড দেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।বাঁশখালীর সমাবেশে প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা, শিল্পায়ন এবং সামাজিক সুরক্ষা কর্মসূচিকে সরকারের অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন।