স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ বাড়ানোর চিন্তা করছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে নির্বাচনী বিধিমালায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।আইন সংশোধনের ফলে এবার স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক ছাড়া অনুষ্ঠিত হবে। ফলে নির্বাচন পরিচালনা ও আচরণ বিধিমালা সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।ইসি সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে স্বতন্ত্র প্রার্থী হতে ভোটারদের সমর্থনসূচক সই জমা দেওয়ার বিধান বাদ দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে। এতে ভবিষ্যতে প্রার্থীর সংখ্যা বেড়ে যেতে পারে বলে মনে করছে কমিশন।এই পরিস্থিতিতে প্রার্থীদের জামানত বাড়ানোর বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে, যাতে অতিরিক্ত বা অপ্রয়োজনীয় প্রার্থিতা নিয়ন্ত্রণ করা যায়।আরও পড়ুন , ঈদের আগে জমে উঠছে কোরবানির পশুর হাট, ১ কোটি ২৩ লাখ পশুর সরবরাহের প্রস্তুতিবর্তমানে ইউপি, পৌরসভা, উপজেলা ও সিটি করপোরেশন নির্বাচনে জামানতের পরিমাণ পদভেদে ১ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত রয়েছে। তবে আগের কমিশন ইতোমধ্যে উপজেলা নির্বাচনে জামানত কয়েকগুণ বাড়িয়েছিল।ইসি কর্মকর্তারা বলছেন, জামানত এমনভাবে নির্ধারণ করা হবে যাতে এটি প্রার্থীদের জন্য অতিরিক্ত চাপ না হয়, আবার অযৌক্তিক প্রার্থিতাও না বাড়ে।এছাড়া স্থানীয় সরকার নির্বাচনে পোস্টার নিষিদ্ধ করা, অনলাইনে মনোনয়ন জমা এবং ইভিএম ব্যবহারের বিধান বাতিলসহ আরও কিছু সংস্কারের পরিকল্পনাও রয়েছে।ইসির আইন ও বিধি সংস্কার কমিটি বিষয়গুলো পর্যালোচনা করছে। চূড়ান্ত সিদ্ধান্ত কমিশন সভায় অনুমোদনের পরই কার্যকর হবে।আরও পড়ুন , আজ থেকেই অগ্রিম বিক্রি শুরু ঈদযাত্রার অনলাইনে ট্রেন টিকিট