দৈনিক সংবাদ দিগন্ত

জুলাই অভ্যুত্থান জাদুঘর হবে ইতিহাসের সাক্ষী : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জুলাই অভ্যুত্থানের সময় ঘটে যাওয়া ঘটনাবলির নানা প্রমাণ, বিশেষ করে কলরেকর্ড ও নথি সংরক্ষিত থাকবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে।মঙ্গলবার (১২ মে) চলমান জাদুঘরের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।স্পিকার বলেন, এই জাদুঘরের মাধ্যমে ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সংরক্ষিত থাকবে, যা ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্র ও আন্দোলনের বাস্তবতা সম্পর্কে ধারণা দেবে।তিনি আরও মন্তব্য করেন, জনগণের ত্যাগ ও আন্দোলনের ইতিহাস এই জাদুঘরকে জাতীয় সম্পদে পরিণত করবে এবং এটি গণতন্ত্রের জন্য মানুষের আত্মত্যাগের সাক্ষ্য হয়ে থাকবে।আরও  পড়ুন , ঈদযাত্রায় ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে, প্রতারণা এড়াতে রেলের সতর্কবার্তা স্পিকার দাবি করেন, এই ধরনের নথি ও স্মৃতি সংরক্ষণের মাধ্যমে ইতিহাসের সত্য তুলে ধরা হবে, যা ভবিষ্যতে মানুষকে অনুপ্রাণিত করবে।এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, এই জাদুঘর ফ্যাসিবাদ থেকে মুক্তির প্রতীক হিসেবে কাজ করবে।সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় জানান, আগামী জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতেই জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হতে পারে।জাদুঘরটি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।আরও পড়ুন , পুলিশের বিরুদ্ধে মাদকের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: আইজিপি

জুলাই অভ্যুত্থান জাদুঘর হবে ইতিহাসের সাক্ষী : স্পিকার