বৃহস্পতিবার শুরু তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ মেলা
আগামী বৃহস্পতিবার (৩০ জুলাই) থেকে রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ মেলা। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ মেলা চলবে আগামী ১ আগস্ট পর্যন্ত।মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার।তিনি জানান, মেলার তিন দিন হজের বুকিং গ্রহণ করা হবে এবং এ সময়ে বুকিং করলে আগ্রহীরা বিশেষ ছাড় পাবেন। তিনি হজ ও ওমরাহ পালনে আগ্রহী ব্যক্তিদের এই সুযোগ গ্রহণের আহ্বান জানান।আরও পড়ুন, ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম বরদাশত নয়, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি তথ্যমন্ত্রীরফরিদ আহমেদ মজুমদার বলেন, মেলায় সরকার অনুমোদিত হজ এজেন্সিগুলো তাদের স্টল স্থাপন করবে। এতে আগ্রহীরা বিভিন্ন এজেন্সির হজ প্যাকেজ, মূল্য, সেবার মান ও অন্যান্য সুবিধা তুলনা করে দেখতে পারবেন। পাশাপাশি কোনো মধ্যস্বত্বভোগীর শরণাপন্ন না হয়ে সরাসরি পছন্দের এজেন্সির সঙ্গে বুকিং বা চুক্তি করার সুযোগও থাকবে।সংবাদ সম্মেলনে হাবের সভাপতি সৈয়দ গোলাম সারওয়ার উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।আয়োজকদের আশা, এই মেলার মাধ্যমে হজ ও ওমরাহ সেবায় স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং আগ্রহীরা সঠিক তথ্যের ভিত্তিতে তাদের জন্য উপযুক্ত প্যাকেজ নির্বাচন করতে পারবেন।