আজ সংসদে জাতীয় বাজেটর রাজস্ব আদায় ও বড় চ্যালেঞ্জ নিয়ে সংসদে যাচ্ছে সরকার
২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আজ জাতীয় সংসদে উপস্থাপন করা হচ্ছে।বৃহস্পতিবার বিকেলে স্পিকারের সভাপতিত্বে বাজেট প্রস্তাব উত্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি বর্তমান সরকারের প্রথম বাজেট এবং অর্থমন্ত্রী হিসেবে তারও প্রথম বাজেট।প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। সরকারের লক্ষ্য হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা।আরও পড়ুন, জাতীয় সংসদে আজ ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণাএবারের বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং মানবসম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। একই সঙ্গে কর ব্যবস্থায় সংস্কার, দেশীয় শিল্পের সুরক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।সরকারের লক্ষ্য অনুযায়ী, রাজস্ব আহরণ ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। আর বাজেট ঘাটতি পূরণে ব্যাংক ঋণসহ দেশি-বিদেশি উৎস থেকে প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে।তবে অর্থনীতিবিদদের মতে, বড় চ্যালেঞ্জ হবে উচ্চ রাজস্ব আদায় নিশ্চিত করা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা।আরও পড়ুন ,সাত জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস , মৌসুমি বায়ুর প্রভাবে বাড়ছে বৃষ্টি