গুরুত্বপূর্ণ বার্তা দিতে জাতির উদ্দেশে ভাষণ প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আনুমানিক দুপুর ১২টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে প্রচার করা হবে।প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।আরো পড়ুন , খালেদা জিয়ার মৃত্যুতে চীনের প্রধানমন্ত্রী শোক প্রকাশধারণা করা হচ্ছে, ভাষণে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কথা বলতে পারেন প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম খালেদা জিয়া।