দৈনিক সংবাদ দিগন্ত

নেপালে বন্যার ধাক্কা, বাংলাদেশে বন্ধ নেপালের জলবিদ্যুতের সরবরাহ

নেপালে আকস্মিক বন্যায় দুটি জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।গত ২৬ আগস্ট ভোটেকোশি নদীতে আকস্মিক বন্যার পর নেপালের বিভিন্ন অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত অবকাঠামোর মধ্যে রয়েছে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করা দুটি জলবিদ্যুৎকেন্দ্রও।নেপালের সংবাদমাধ্যম কাঠমাণ্ডু পোস্টের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির অনুমোদন পাওয়া কেন্দ্র দুটি হলো ২২ দশমিক ১ মেগাওয়াটের চিলমি হাইড্রোপাওয়ার প্রকল্প এবং ২৪ মেগাওয়াটের ত্রিশূলি হাইড্রোপাওয়ার প্রকল্প। বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর গত সপ্তাহ থেকে কেন্দ্র দুটির উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে।ভারতের বিদ্যুৎ গ্রিড ব্যবহার করে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হতো। তবে দুটি কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে সেই সরবরাহও থেমে গেছে।আরও  পড়ুন, ‘এ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি’: প্রধানমন্ত্রীনেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক দীর্ঘায়ু কুমার শ্রেষ্ঠ জানিয়েছেন, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহকারী দুটি কেন্দ্রই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বিকল্প কোনো প্রকল্প থেকে বাংলাদেশে বিদ্যুৎ পাঠানোর সুযোগ দিতে ভারতকে অনুরোধ করা হয়েছে।এদিকে বন্যার প্রভাবে নেপালের বিদ্যুৎ রপ্তানিও কমে গেছে। আগে গড়ে প্রায় এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করলেও বর্তমানে তা নেমে এসেছে প্রায় ৬৫০ মেগাওয়াটে।বর্ষায় নদীর পানির প্রবাহ বাড়লে নেপালে জলবিদ্যুৎ উৎপাদন বাড়ে। নিজেদের চাহিদা মিটিয়ে অতিরিক্ত বিদ্যুৎ প্রতিবেশী দেশগুলোতে রপ্তানি করে নেপাল।এদিকে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত নেপাল ও তিব্বতে ১ হাজার ২২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে নেপালে ১ হাজার ২০৪ জন এবং তিব্বতে ২১ জন মারা গেছেন। এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৭৫৭ জন।

নেপালে বন্যার ধাক্কা, বাংলাদেশে বন্ধ নেপালের জলবিদ্যুতের সরবরাহ