দুর্নীতি-অর্থ পাচারের ক্ষত সারাতে বিকল্প বাজেট দিল জামায়াতে ইসলামী
বিরোধী দল হিসেবে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার বিকল্প বা ‘ছায়া বাজেট’ ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।মঙ্গলবার রাজধানীর আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই বাজেট প্রস্তাবনা উপস্থাপন করা হয়। দলটির পক্ষ থেকে বলা হয়, পতিত ফ্যাসিবাদী আমলের দুর্নীতি ও অর্থ পাচারের ক্ষত কাটিয়ে একটি ইনসাফভিত্তিক ও জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যেই এ বাজেট প্রস্তাব করা হয়েছে।প্রস্তাবিত বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে আরো পড়ুন , জনগণ সবকিছু মনে রেখেছে বর্তমান রাজনীতি নিয়ে মোহাম্মদ হোসেনের মন্তব্যসর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি ইমাম-মুয়াজ্জিন ভাতা বৃদ্ধি, শিক্ষায় করছাড় এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণের প্রস্তাব রাখা হয়েছে।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বাজেট প্রস্তাব উপস্থাপন করেন দলের নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।ডা. শফিকুর রহমান বলেন, দেশের আর্থিক, রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক বিভিন্ন খাতে ‘অন্যায্য রাজনৈতিক হস্তক্ষেপ’ দৃশ্যমান। কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে বিতর্কিত ব্যক্তিদের বসানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।এ সময় তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে অতীত সরকার ব্যর্থ হয়েছে এবং দেশের অর্থনৈতিক সংকট ও বৈষম্য নিরসনে নতুন দৃষ্টিভঙ্গি প্রয়োজন।