হাইকোর্টে রিট হামের বিস্তার রোধ না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের দাবি
হামের প্রকোপ থামা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার লুতফে জাহান পূর্ণিমা হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করেন।রিটে সম্প্রতি দেশে হামের কারণে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনা উল্লেখ করে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন এবং বিবাদীদের ব্যর্থতার বিষয়ে রুল জারি করার নির্দেশনার আবেদন করা হয়েছে।আরো পড়ুন , তেল পাচার ও অবৈধ মজুত রোধে জ্বালানি বিভাগকে বড় সাফল্য আইনজীবী লুতফে জাহান পূর্ণিমা জানিয়েছেন, রিট আবেদনে একাধিক নির্দেশনার দাবি করা হয়েছে। হাইকোর্টের অবকাশকালীন একটি বেঞ্চে বৃহস্পতিবার এ বিষয়ে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এবং স্বাস্থ্য ব্যবস্থার প্রস্তুতি বিষয়েও বিস্তারিত জানা যায়নি।