দৈনিক সংবাদ দিগন্ত

তারেক রহমানের আগমন ঘিরে নয়া পল্টনে বিএনপির জনসমাগম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ব্যাপক জনসমাগম দেখা গেছে। কর্মসূচিতে অংশ নিতে শনিবার দুপুর থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হতে থাকেন।আরও পড়ুন, জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ বিএনপিরএদিন অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়। কেন্দ্রীয় নির্দেশনায় রাজধানীর ১৬টি স্থানে একযোগে এই মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।আরও পড়ুন, বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রশংসা সারজিস আলমেরসরেজমিনে দেখা যায়, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, জাসাস ও জিয়া মঞ্চসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নেন। পুরো এলাকা স্লোগানে মুখর হয়ে ওঠে এবং উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।আরও পড়ুন, ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়ে সুইস স্টেশনে ছুরিকাঘাত, আহত ৩দলীয় নেতারা জানান, জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে তারা দীর্ঘদিন ধরে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছেন। তাদের দাবি, এ কর্মসূচির মাধ্যমে অসহায় মানুষের সহায়তায় রাজনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক উদ্যোগও জোরদার করা হচ্ছে। নয়া পল্টনে নেতাকর্মীদের এই ব্যাপক উপস্থিতিকে কেন্দ্র করে পুরো এলাকায় দিনভর ব্যস্ততা ও উৎসবমুখর পরিস্থিতি বিরাজ করে।

তারেক রহমানের আগমন ঘিরে নয়া পল্টনে বিএনপির জনসমাগম