কক্সবাজারে জামায়াত আমিরের প্রতীক্ষায় জনসভাস্থল কানায় কানায় ভরা
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সোমবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজার আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার বক্তব্য শুনতে এরই মধ্যে মানুষের উপস্থিতি কানায় কানায় ভরে গেছে জনসভাস্থল।জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মো. শাহজাহান বলেন, ‘জনসভার জন্য কক্সবাজারের সর্ববৃহৎ ভেন্যুটি বেছে নেওয়া হয়েছে, যেখানে লাখো মানুষ উপস্থিত হয়ে দাঁড়িপাল্লা ও ১১ দলীয় জোটের পক্ষে সমর্থন জানাতে এসেছেন। এটি শুধু জনসভা নয় লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে রূপ নিচ্ছে। সেভাবেই প্রস্তুতি আগে থেকে নেয়া ছিল।’আরো পড়ুন , বিএনপি প্রার্থীর অভিনব প্রচেষ্টা, দুধে গোসল করিয়ে আ’লীগ কর্মীকে দলে নিলেনজেলা আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারির সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় জনসভায় ১১ দলীয় জোটের কেন্দ্রীয় শীর্ষ নেতারা নির্বাচনী ব্যস্ততার কারণে জনসভায় উপস্থিত থাকতে না পারলেও আঞ্চলিক ও জেলা পর্যায়ের নেতারা অংশ নিয়েছেন এবং বক্তব্য রাখছেন।মঞ্চে রয়েছেন কক্সবাজার-১(চকরিয়া-পেকুশা) আসনের প্রার্থী আবদুল্লাহ আল ফারুক, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের জামায়াতের প্রার্থী শহিদুল আলম বাহাদুর নেতৃবৃন্দ।