দৈনিক সংবাদ দিগন্ত

সকাল ৯টা থেকে ৪০ মিনিট নিজ কক্ষে অবস্থান বাধ্যতামূলক - জনপ্রশাসন মন্ত্রণালয়

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক শৃঙ্খলা নিশ্চিত এবং সেবাগ্রহীতাদের ভোগান্তি কমাতে নতুন নির্দেশনা জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত রোববার (২৯ মার্চ) প্রকাশিত এক অফিস আদেশে জানানো হয়েছে, প্রতিদিন অফিস শুরুর প্রথম ৪০ মিনিট অর্থাৎ সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত সকল কর্মকর্তা-কর্মচারীকে আবশ্যিকভাবে নিজ কক্ষে অবস্থান করতে হবে।উপস্থিতি নিশ্চিতকরণ: দাপ্তরিক কর্মসূচি এমনভাবে নির্ধারণ করতে হবে যেন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের নিজ কক্ষে অবস্থানে কোনো বিঘ্ন না ঘটে। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়: দিনের বেলায় প্রাকৃতিক আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে জানালা, দরজা বা ব্লাইন্ড খোলা রাখতে হবে। প্রয়োজন ছাড়া বৈদ্যুতিক বাতি, ফ্যান ও এয়ার কন্ডিশনার (এসি) ব্যবহার বন্ধ রাখতে হবে। এসির তাপমাত্রা কোনোভাবেই ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানো যাবে না।আরও পড়ুন, বরিশালেও ছড়িয়েছে অতি সংক্রামক রোগ হাম’, বাড়ছে আক্রান্ত ও মৃত্যুপরিচ্ছন্নতা ও তদারকি: অফিস কক্ষ, করিডোর, সিঁড়ি এবং ওয়াশরুম নিয়মিত পরিষ্কার রাখতে হবে। সরকারি বিশেষ নির্দেশনা ছাড়া সব ধরনের আলোকসজ্জা পরিহার করতে হবে। এই নির্দেশনাসমূহ যথাযথভাবে পালিত হচ্ছে কি না, তা যাচাইয়ের জন্য প্রতিটি দপ্তর ও সংস্থাকে নিজস্ব 'ভিজিল্যান্স টিম' গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।আরও পড়ুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া মেধাবী লাবিবুলের পাশে টিম জিয়নবিশেষ দ্রষ্টব্য: অফিস ত্যাগের সময় কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানারসহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম সম্পূর্ণ বন্ধ রাখা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। মূলত সরকারি কাজে গতিশীলতা আনা এবং জাতীয় সম্পদ সাশ্রয়ের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

সকাল ৯টা থেকে ৪০ মিনিট নিজ কক্ষে অবস্থান বাধ্যতামূলক - জনপ্রশাসন মন্ত্রণালয়