দেশের সামনে অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।আরও পড়ুন, ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের বানান ভুলে চাকরি গেল চিড়িয়াখানা কিউরেটরেরতারেক রহমান বলেন, দেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় অবহেলায় পার করলে শুধু ব্যক্তি নয়, ক্ষতি হবে দেশের এবং ভবিষ্যৎ প্রজন্মেরও। বক্তব্যে তিনি শহীদ জিয়ার রাজনৈতিক ও রাষ্ট্রীয় অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত ও ভঙ্গুর অর্থনীতির বাংলাদেশকে অল্প সময়ের মধ্যে পরিবর্তনের পথে নিয়ে গিয়েছিলেন জিয়াউর রহমান।আরও পড়ুন, জঙ্গল সলিমপুরে কারাগার নির্মাণের পরিকল্পনা সরকারেরপ্রধানমন্ত্রী আরও বলেন, সাম্প্রতিক নির্বাচনে জনগণ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সরকারের উন্নয়ন পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছে। ফলে নির্বাচনী ইশতেহার এখন শুধু একটি দলের নয়, দেশের অধিকাংশ মানুষের প্রত্যাশার প্রতিফলন। তিনি উল্লেখ করেন, দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, বিচার ও নির্বাচনী ব্যবস্থার নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। এজন্য শুধু মন্ত্রী বা সংসদ সদস্যদের প্রচেষ্টা যথেষ্ট নয়।আরও পড়ুন, ফিরতি ফ্লাইটে দেশে আসছেন হাজিরা, মৃত্যু ৩৭ বাংলাদেশিরতারেক রহমান বলেন, সরকারের কর্মসূচি বাস্তবায়নে তৃণমূলের প্রতিটি নেতা-কর্মীকে সক্রিয়ভাবে কাজ করতে হবে। মাঠপর্যায়ে সবাই একযোগে কাজ করলেই সরকারের লক্ষ্য অর্জন সম্ভব হবে। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।