জনকল্যাণে আধুনিক ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানো ও জৈবপ্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বঙ্গভবনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস উইং এ তথ্য জানিয়েছে।রাষ্ট্রপতি বলেন, এআইয়ের ব্যবহার যেন নিয়ন্ত্রণহীন ও যথেচ্ছ না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। অনিয়ন্ত্রিতভাবে এআই ব্যবহারের ফলে মানুষের চিন্তাশক্তি ও সৃজনশীল প্রতিভা ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও তিনি উল্লেখ করেন। তাই জনকল্যাণে পরিমিত ও দায়িত্বশীলভাবে এ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।সাক্ষাৎকালে কুয়েটের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।আরও পড়ুন, নেপালে ভারী বৃষ্টি-ভূমিধস, বাংলাদেশিদের ভ্রমণে সতর্ক করল দূতাবাস এ সময় রাষ্ট্রপতি জাতীয় পর্যায়ের গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণ আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন।তিনি বলেন, উন্নত শিক্ষাব্যবস্থা শুধু রাজধানীকেন্দ্রিক না রেখে দেশের বিভিন্ন অঞ্চলে এর সুযোগ সম্প্রসারণ করা প্রয়োজন। এর মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম আরও জোরদার করা সম্ভব হবে।সাক্ষাৎকালে কুয়েটের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান উপাচার্য। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং কুয়েটের কয়েকজন অধ্যাপক উপস্থিত ছিলেন।কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ ২০২৬ সালের মার্চে দায়িত্ব গ্রহণ করেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।