জকসু ভোটে প্রাথমিক ফল চার কেন্দ্রে ছাত্রশিবিরের এগিয়ে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর দীর্ঘ সময় পার হলেও ভোট গণনা কার্যক্রমে গতি আসেনি। মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত মাত্র চারটি কেন্দ্রের আংশিক ফলাফল পাওয়া গেছে।বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে সহকারী নির্বাচন কমিশনার ড. আনিছুর রহমান এসব কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন।প্রকাশিত ফলাফল থেকে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ, নৃবিজ্ঞান, লোকপ্রশাসন এবং ফার্মেসি, এই চার বিভাগে কেন্দ্রভিত্তিক ভোট গণনায় ভিপি, জিএস ও এজিএস পদে প্রার্থীদের প্রাপ্ত মোট ফলাফলে দেখা গেছে, ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম এগিয়ে আছেন।আরো পড়ুন , জগন্নাথ বিশ্ববিদ্যালয় জকসু নির্বাচনে ভোট গণনা আবার শুরুভূগোল, নৃবিজ্ঞান, লোকপ্রশাসন ও ফার্মেসি বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম (ছাত্রশিবির) যথাক্রমে ১০০, ১২৮, ১২২ ও ৭৮ ভোট পেয়ে মোট ভোট দাঁড়িয়েছে ৪২৮। অন্যদিকে, ছাত্রদল সমর্থিত প্রার্থী রাকিব পেয়েছেন ৯১, ১১৮, ১৩২ ও ৫৩ ভোট চার বিভাগ মিলিয়ে তার মোট ভোট হয়েছে ৩৯৪। ছাত্রফ্রন্টের প্রার্থী কিশোর সাম্য পেয়েছেন ১৭ ভোট।জিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ ভূগোল, নৃবিজ্ঞান, লোকপ্রশাসন ও ফার্মেসি বিভাগে যথাক্রমে ৯০, ১২৩, ১২৩ ও ৮৩ ভোট পেয়েছেন। চার বিভাগ মিলিয়ে তার মোট ভোট দাঁড়িয়েছে ৪১৯। ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কোবরা পেয়েছেন ৪৫, ৭৩, ৬২ ও ২৬ ভোট, মোট ২০৬। বামঘরানার প্রার্থী ইভান তাহসিভের ভোট ৩৯, ৪৬, ৫৯ ও ১৩, যোগফলে মোট ১৫৭। ছাত্রশক্তির প্রার্থী ফয়সাল মুরাদের ভোটসংখ্যা পাওয়া যায়নি।এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মাসুদ রানা তিন বিভাগে ৯৮, ১০২ ও ১৩০, ৭৮ ভোট পেয়েছেন, মোট ভোট ৪০৮। ছাত্রদল সমর্থিত প্রার্থী আতিকুর রহমান তানজিল তিন বিভাগে ৮৫, ১২৬ ও ১০৬, ৪৫ ভোট পেয়ে মোট ৩৬২ ভোটে অবস্থান করছেন।