দীর্ঘ প্রতীক্ষা ও একাধিকবার স্থগিতের পর অবশেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৩টা পর্যন্ত। আরো পড়ুন , প্রতিষ্ঠার দুই দশক পর আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু ও হল সংসদ নির্বাচনভোট শুরুর পর থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যাচ্ছে।ভোটকেন্দ্রগুলোতে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ব্যালট পেপার সংগ্রহ করে নির্ধারিত বুথে প্রবেশ করে পছন্দের প্রার্থীর পক্ষে ভোট দিচ্ছেন তারা। সকাল থেকেই ক্যাম্পাসজুড়ে নির্বাচনী আমেজ বিরাজ করছে। সার্বিকভাবে ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।