ঋণ-নির্ভরতা নয়, বিনিয়োগেই অর্থনীতি পুনরুদ্ধার: অর্থমন্ত্রী
দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুজ্জীবনে ঋণ ও টাকা ছাপানোর ওপর নির্ভর না করে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার—এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী Amir Khosru Mahmud Chowdhury।বুধবার রাজধানীর National Board of Revenue-এ আয়োজিত বৈঠক শেষে তিনি বলেন, সরকার এখন ঋণনির্ভর অর্থনীতি থেকে সরে এসে বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকে অগ্রসর হতে চায়। অর্থনীতির গতি ধরে রাখতে নির্বিচারে টাকা ছাপানোর প্রবণতা থেকেও বেরিয়ে আসার কথা জানান তিনি।অর্থমন্ত্রী বলেন, কর-জিডিপি অনুপাত বাড়াতে হলে অর্থনীতিকে শক্তিশালী করা জরুরি, আর সেই শক্তির মূল উৎস হবে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি। তিনি আরও জানান, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নীতিমালার ঘনঘন পরিবর্তন বন্ধ রাখা হবে এবং প্রশাসনিক জটিলতা কমাতে ‘ডিরেগুলেশন’ আরো পড়ুন , আগামীকাল জানা যাবে এপ্রিলের এলপিজি ও অটোগ্যাসের নতুন দামপদক্ষেপ নেওয়া হচ্ছে।বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে ‘খুবই খারাপ’ উল্লেখ করে তিনি বলেন, সরকারকে একই সঙ্গে অর্থনীতি পুনরুদ্ধার, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং বৈশ্বিক সংকটজনিত ব্যয় মোকাবিলার মতো বড় চ্যালেঞ্জ সামলাতে হচ্ছে।
বাজেট প্রসঙ্গে তিনি জানান, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় আনতে সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি তৈরি পোশাক খাতের বাইরে অন্যান্য রপ্তানি খাতেও বিশেষ সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে।