দৈনিক সংবাদ দিগন্ত

নেত্রকোণায় মাদ্রাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নেত্রকোণার মদন উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও তাকে অন্তঃসত্ত্বা করার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি শিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র‍্যাব।বুধবার (৬ মে) ভোর ৪টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র‍্যাব-১৪ (ময়মনসিংহ) এর একটি অভিযানিক দল তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৪ মিডিয়ার দায়িত্বে থাকা কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, অভিযুক্ত শিক্ষক প্রায় চার বছর আগে একটি মহিলা কওমি মাদরাসা প্রতিষ্ঠা করেন।আরও পড়ুন , পায়ে পড়ে ইজ্জত ভিক্ষা, তবুও রক্ষা নেই কুমিল্লায় দুই ঘটনায় তোলপাড়ভুক্তভোগী শিশুটি নানার বাড়িতে থেকে সেখানে পড়াশোনা করত। তার বাবা পরিবার ছেড়ে চলে যাওয়ায় মা জীবিকার জন্য সিলেটে গৃহকর্মীর কাজ করতেন।সম্প্রতি শিশুটির শারীরিক অবস্থায় পরিবর্তন দেখা দিলে বিষয়টি সন্দেহজনক মনে করেন পরিবারের সদস্যরা। পরে তাকে মদন উপজেলা শহরের একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাকে অন্তঃসত্ত্বা বলে নিশ্চিত করেন।ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এরপর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল।র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে পলাতক অবস্থায় থাকা ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।র‍্যাব-১৪ জানিয়েছে, এ চাঞ্চল্যকর মামলার অগ্রগতি ও গ্রেপ্তার সংক্রান্ত বিস্তারিত তথ্য আজ দুপুর ১২টায় এক প্রেস ব্রিফিংয়ে জানানো হবে।আরও পড়ুন , এসআরবি স্টেশনের বস্তি এলাকা যেন

নেত্রকোণায় মাদ্রাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার