দৈনিক সংবাদ দিগন্ত

রাজনৈতিক ছাত্রসংগঠনের নেতার মৃত্যু

সাভারের আশুলিয়ার দুই ভাইয়ের দ্বন্দ্ব মেটাতে গিয়ে দগ্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রনি (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মৃত্যুবরণ করেন।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, সাইফুলের শরীরের ৩০ শতাংশ দ্বগ্ধ হয়েছিল।আরো পড়ুন , নির্বাচনে বিএনপিকে জনগণে পতনের লাল কার্ড দেখাবে: জামায়াত আমিরএর আগে গত ২৭ জানুয়ারি রাত ৯টার দিকে আগুনের ঘটনা ঘটে। এ ছাড়া দগ্ধ হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম (২৮), বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের গাড়িচালক মো. হাসিনুর (২৬) এবং আপন দুই ভাই রায়হান ও রাহাত।দগ্ধ সাইফুলের ভাই মাসুদ রানা জানান, সাইফুল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করেছেন। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও ঢাকা জেলা উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।তিনি বিশ্ববিদ্যালয়ের হলেই অবস্থান করছিলেন।দগ্ধ হওয়ার ঘটনা জানিয়ে মাসুদ রানা বলেন, আশুলিয়ার ইসলামনগর ৬ নম্বর গলির একটি বাড়ির দ্বিতীয় তলায় থাকেন সাইফুলের বন্ধু রায়হান ও তার ভাই রাহাত। সেই বাসায় রায়হান ও তার আপন ভাই রাহাতের মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে ঝামেলা চলছিল। সেই বিরোধ মেটাতে গিয়েছিলেন সাইফুল।সেখানে এক পর্যায়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে গেলে রায়হান পেট্রল ঢেলে ঘরে আগুন লাগিয়ে দেন। মুহূর্তেই দাউদাউ করে আগুন জ্বলে উঠলে সেই আগুনে দুই ভাই রায়হান, রাহাত ও সাইফুল এবং হাসিনুর দগ্ধ হন।

রাজনৈতিক ছাত্রসংগঠনের নেতার মৃত্যু