দৈনিক সংবাদ দিগন্ত

জাতীয় ছাত্রশক্তিতে নেতৃত্বে পরিবর্তন, সভাপতির পদত্যাগ জাহিদ আহসানের

জাতীয় নাগরিক পার্টি—এনসিপির সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন জাহিদ আহসান।বুধবার সংগঠনটির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, জাতীয় ছাত্রশক্তির পঞ্চম সাধারণ সভায় ব্যক্তিগত কারণ দেখিয়ে সভাপতির পদ থেকে সরে দাঁড়ান জাহিদ আহসান। পরে সভায় উপস্থিত কেন্দ্রীয় সংসদের সদস্যদের মতামত এবং সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আহসান লাবিবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।গত বছরের ৩১ অক্টোবর এনসিপির সহযোগী সংগঠন হিসেবে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণা করা হয়েছিল। আরও  পড়ুন, সিঙ্গাপুর-মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাসওই কমিটিতে কেন্দ্রীয় সভাপতি করা হয় জাহিদ আহসানকে। সাধারণ সম্পাদক হন আবু বাকের মজুমদার।একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীকে সভাপতি এবং আল আমিন সরকারকে সাধারণ সম্পাদক করা হয়।এর আগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ—বাগছাসের নাম পরিবর্তন করে জাতীয় ছাত্রশক্তি করার এক সপ্তাহের মধ্যে সংগঠনটির চার সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল।নেতৃত্বে পরিবর্তনের মধ্য দিয়ে এখন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন সিনিয়র সহ-সভাপতি আহসান লাবিব।তবে জাহিদ আহসানের পদত্যাগের কারণ হিসেবে সংগঠনের পক্ষ থেকে শুধু ব্যক্তিগত কারণের কথাই জানানো হয়েছে।

জাতীয় ছাত্রশক্তিতে নেতৃত্বে পরিবর্তন, সভাপতির পদত্যাগ জাহিদ আহসানের