তারেক রহমান-কে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের সভাপতি ও সম্পাদক
নির্বাচনে জয়লাভ ও প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের ঐতিহাসিক মুহূর্তকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানালেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।সোমবার গুলশান কার্যালয়ে তারেক রহমানের সাথে কুশল বিনিময় ও হাতে ফুলের তোড়া তুলে দেন ছাত্রদল নেতৃবৃন্দ। ছাত্রদল নেতৃবৃন্দ জানান, আগামীকাল (মঙ্গলবার) ইনশাআল্লাহ, তারেক রহমান মহোদয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন।আরো পড়ুন , রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ কাল শপথ নেবে নতুন সংসদ ও মন্ত্রিসভা এই ঐতিহাসিক মুহূর্তকে সামনে রেখে আজ তাঁর গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রসমাজের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানকে জাতীয়তাবাদী ছাত্রদল পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়। দেশের গণতন্ত্র পুনর্গঠন, জাতীয়তাবাদী আদর্শের সুদৃঢ় প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে তাঁর নেতৃত্ব জাতিকে নতুন সম্ভাবনার পথে এগিয়ে নেবে-এই প্রত্যাশা ব্যক্ত করছি। মহান আল্লাহ্ তাঁকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাষ্ট্রনায়কত্ব দান করুন।