দৈনিক সংবাদ দিগন্ত

গ্ল্যামারাস লুকে জয়া

অভিনয় ও গ্ল্যামারের সমার্থক নাম জয়া আহসান। সম্প্রতি ফেসবুকে কিছু ছবি শেয়ার করে তিনি আবারও আলোচনায় এসেছেন। ছবিগুলোতে জয়া অত্যন্ত আকর্ষণীয় ও গ্ল্যামারাস লুকে দেখা গিয়েছে।করসেট স্টাইলের উপরের অংশে দৃষ্টিনন্দন কারুকাজ এবং আধুনিকতার সঙ্গে আভিজাত্যের মেলবন্ধন তার লুকে নতুন মাত্রা যোগ করেছে।আরো পড়ুন , চলচ্চিত্র তারকা কোয়েল মল্লিক রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন গলায় ও কানে সবুজ পাথরের (এমেরাল্ড) নেকলেস, দুল এবং হাতে বড় আংটিও তাকে আরও রাজকীয় দেখিয়েছে।মেকআপ ছিল পরিমিত ও নিখুঁত, হাইলাইট করা ত্বক ও পরিপাটি খোঁপা তার সৌন্দর্যকে আরও উজ্জ্বল করেছে। ভক্তরা ছবি দেখে মুগ্ধ হয়ে মন্তব্য করেছেন, ‘সুন্দর মানুষ সবসময়ই সুন্দর লাগে’ এবং ‘তোমাকে দারুণ লাগছে’।

গ্ল্যামারাস লুকে জয়া