দৈনিক সংবাদ দিগন্ত

নাওজোড়ে সন্ত্রাসী ও কথিত রাজনীতিবিদের ছত্রছায়ায় মাদক ব্যবসা

গাজীপুর মহানগরের বাসন থানার অধীনস্থ নাওজোড় ফ্লাইওভারের নিচে  প্রতিনিয়ত মাদক সেবন মাদক বিক্রি হচ্ছে। তথাকথিত সন্ত্রাসী ও রাজনীতিবিদের ছত্রছায়ায় এমনটাই হচ্ছে বলে দাবি তুলেছেন স্থানীয়রা। খোঁজ খবর নিয়ে জানা যায়, নাওজোর এলাকার ভাওয়াল কলেজের শীর্ষ সন্ত্রাসী  আল আমিনের নেতৃত্বে এ মাদক ব্যবসা হচ্ছে। যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ এই আলামীনকে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীতে জামিনে আসার পর আবার সেই একই মাদক ব্যবসা প্রতিওমান করেছেন তিনি। এর সাথে, বিএনপি'র  অঙ্গ সংগঠনের কয়েকজন তথাকথিত নেতা জড়িত আছেন বলেও জানা যায়। আরও পড়ুন, বান্দরবানে ধানের শীষের পক্ষে গণসংযোগে মোহাম্মদ আবু আফসান ইয়াহিয়ামাদক বিক্রেতা রাহিমা সহ একাধিক মহিলা পুরুসের সাদা সাক্ষ্যতা রেখে প্রতিদিন তিন থেকে ৫০০০ করে টাকা নিচ্ছেন তারা। তবে খুব তাড়াতাড়ি অভিযান হবে বলে জানিয়েছেন বাসন থানার অফিসার ইনচার্জ হারুনোর রশিদ। তিনি আরো বলেন গত এক সপ্তাহ আগে অভিযান করে একজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। যে মাদক ব্যবসায়ী তার কোন দল নেই সে যে দলের ব্যানার ব্যবহার করুক না কেন তাকে গ্রেপ্তার করা হবে।

নাওজোড়ে সন্ত্রাসী ও কথিত রাজনীতিবিদের ছত্রছায়ায় মাদক ব্যবসা