রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে সাড়ে ২৫ কেজি ওজনের একটি বিশাল কাতলা মাছ।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে সুব্রত হালদার নদীতে জাল ফেলে মাছটি ধরেন।পরে সকালে মাছটি দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে আনা হলে নিলামে তোলা হয়।আরো পড়ুন , গোপন অভিযানে বিশ্বনাথে দুই নারী মাদক কারবারি আটকনিলামে স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা সর্বোচ্চ দরদাতা হিসেবে প্রতি কেজি ১৮০০ টাকা দরে মোট ৪৫ হাজার ৯০০ টাকায় মাছটি কিনে নেন।পরবর্তীতে তিনি মাছটির ছবি ও ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করলে ঢাকার এক ব্যবসায়ী তার সঙ্গে যোগাযোগ করেন।পরে ওই ঢাকার ব্যবসায়ীর কাছে প্রতি কেজি ১৯০০ টাকা দরে মোট ৪৮ হাজার ৪৫০ টাকায় মাছটি বিক্রি করে বিশেষ ব্যবস্থায় পাঠানো হয়।ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, পদ্মার বড় মাছের প্রতি ক্রেতাদের আলাদা আগ্রহ থাকে। বড় মাছ পেলে তিনি সর্বোচ্চ দরেই কিনে থাকেন এবং পরে অনলাইনে প্রচারের মাধ্যমে বিক্রি করেন।