দৈনিক সংবাদ দিগন্ত

ভোটে জিতে প্রতিদ্বন্দ্বীর বাড়িতে আসলাম চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিজয়ী বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে তিনি আনোয়ার সিদ্দিকীর বাসভবনে গিয়ে কুশল বিনিময় করেন। এসময় আসলাম চৌধুরী তার প্রতিদ্বন্দ্বীর খোঁজখবর নেন এবং তার সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।আসলাম চৌধুরী বলেন, আগামী দিনে এলাকার উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এ লক্ষ্যে আনোয়ার সিদ্দিকীর সহযোগিতা কামনা করেন তিনি। জবাবে আনোয়ার সিদ্দিকী সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং আসলাম চৌধুরীকে ভবিষ্যতে মন্ত্রী হিসেবে দেখার প্রত্যাশা ব্যক্ত করেন। সাক্ষাৎকালে বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।আরও পড়ুন, গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গুদামে ভয়াবহ আগুনএর আগে জুমার নামাজ শেষে আসলাম চৌধুরী স্থানীয় একটি মসজিদে দোয়া ও শোকরানা মাহফিলে অংশ নেন। বিকেলে নিজ বাসভবনে নির্বাচনী এলাকার সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় নেতাকর্মী ও সাধারণ মানুষ ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করান।

ভোটে জিতে প্রতিদ্বন্দ্বীর বাড়িতে আসলাম চৌধুরী