কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকা থেকে ২০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) পুলিশের পরিচালিত অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনে ২ জন, মাদক ব্যবসায়ী ১ জন, মাদক সেবনকারী ১২ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন, ধর্তব্য অপরাধে ১ জন এবং নিয়মিত মামলায় ১ জন রয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে গ্রেপ্তার মাদক ব্যবসায়ী নুরুল আমিনের কাছ থেকে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে। তিনি মোস্তাকপাড়া, নাজিরারটেক এলাকার বাসিন্দা।আরও পড়ুন, গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন, আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণেএ ছাড়া সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার হয়েছেন নতুন বাহারছড়া এলাকার মো. আবু হাসান ও বাহারছড়া এলাকার মো. নজরুল ইসলাম। ধর্তব্য অপরাধে গ্রেপ্তার মোহাম্মদ ইউসুপ এবং নিয়মিত মামলায় গ্রেপ্তার আব্দুল গাফফার। অন্যদিকে, ওয়ারেন্টভুক্ত তিনজনসহ মাদক সেবনের অভিযোগে আরও ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে। কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।