গাজীপুর মহানগরের সদর থানাধীন দাখিনখান মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি চোলাই মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি-দক্ষিণ) পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন চিহ্নিতসহ ৩-৪ জন অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী এসআই (নিঃ) মো. শফিকুল ইসলাম, মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্য। তিনি জানান, গত ১২ জুলাই ২০২৬ রাতের বিশেষ মাদকবিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিঃ) সৈয়দ মিজানুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল দাখিনখান মধ্যপাড়ায় জনৈক মোমেন ভূঁইয়ার ভাড়া দেওয়া টিনশেড ভবনে অভিযান পরিচালনা করে।রাত ১০টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা দ্রুত পালিয়ে যায়।
আরও পড়ুন, বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি, আশ্রয়কেন্দ্র ছাড়ছেন দুর্গতরা
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে ১২টি প্লাস্টিকের বোতলে সংরক্ষিত মোট ৬০ লিটার দেশীয় চোলাই মদ, ২৯টি ড্রামে রাখা প্রায় ১ হাজার ৪৫০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ) এবং চোলাই মদ উৎপাদনে ব্যবহৃত দুটি স্টেইনলেস স্টিলের ট্যাংক জব্দ করা হয়।পুলিশ জানায়, জব্দ করা চোলাই মদ ও ওয়াশের মোট পরিমাণ ১ হাজার ৫১০ লিটার। উদ্ধারকৃত মাদক ও উপকরণের আনুমানিক মূল্য ১৫ লাখ ৭০ হাজার টাকা এবং উৎপাদন সরঞ্জামের মূল্য প্রায় ৩০ হাজার টাকা।এ ঘটনায় মো. কামরুজ্জামান মিরাজ (৩৩), মো. রুবেল মিয়া (৩৮) এবং আরও ৩-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে গাজীপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছে।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন