লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে সাগর (২৪) ও সানারুল (১৬) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ মার্চ) সকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাগর ফোরহাদের ছেলে এবং সানারুল শহিদুল ইসলামের ছেলে। তারা দুজনেই একই উপজেলার গোয়ালীমান্দ্রা বেদে পল্লী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সাতঘরিয়া মাঠ এলাকা থেকে বিদ্যুতের তার চুরির অভিযোগে তাদের আটক করে স্থানীয় লোকজন। আরো পড়ুন , খুলনা ২২ দিনের শিশুর মরদেহ উদ্ধারউত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তাদের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।এ বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সকাল ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে মরদেহ দুটি পুলিশ হেফাজতে রয়েছে। সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।