ফরিদপুরের সালথা উপজেলার ভাবুকদিয়া গ্রামে মাদক বিক্রির অভিযোগে ১৮ বছর বয়সী জুনায়েদ ওরফে জুনাকে স্থানীয় জনতা আটক করে। এরপর তার মাথার চুল কেটে প্রতিবাদ দেখানো হয়।জুনায়েদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গাঁজা ও ইয়াবা বিক্রির অভিযোগ উঠেছিল। শুক্রবার রাতে কয়েকজন বহিরাগত মাদক কিনতে আসার পর বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাকে আটক করেন। এরপর উত্তেজিত জনতা প্রকাশ্যে তার চুল কেটে প্রতিবাদ জানায়।আরো পড়ুন , সাপ্তাহিক ছুটিতে কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ কর্মকর্তা আটকএই ঘটনার ৫৭ সেকেন্ডের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি যুবকের চুল কাটছেন এবং চারপাশে জনতা উত্তেজিতভাবে তা দেখছেন। অনেকেই মোবাইল দিয়ে ঘটনাটি ধারণ করছেন।স্থানীয়রা বলছেন, বারবার সতর্ক করার পরও জুনায়েদ মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। ঘটনাটি নিয়ে পুলিশ বিস্তারিত জানার চেষ্টা করছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।