ফেনীতে ট্রান্সফরমার চুরির মহামারি, বিদ্যুৎহীন শত শত পরিবার
একদিকে লোডশেডিং, অন্যদিকে ট্রান্সফরমার চুরি। এই দুই সংকটে ফেনীর বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে।চলতি বছরের জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে অন্তত ১০০টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি চুরি হয়েছে ফেনী সদর ও ছাগলনাইয়া উপজেলায়।ট্রান্সফরমার চুরির পর দিনের পর দিন বিদ্যুৎহীন থাকছেন গ্রাহকরা। তীব্র গরমে দুর্ভোগের পাশাপাশি নষ্ট হচ্ছে পচনশীল পণ্য, ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্য ও শিল্পকারখানার উৎপাদন।ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য অনুযায়ী, ফেনী সদর থেকে ৫৮টি এবং ছাগলনাইয়া থেকে ৩৬টি ট্রান্সফরমার চুরি হয়েছে।আরও পড়ুন, সাভার ডেইরী ফার্মে বহিরাগত বখাটের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায়সবচেয়ে বড় ক্ষোভের বিষয় হলো, চুরি যাওয়া ট্রান্সফরমার পুনঃস্থাপনে অনেক ক্ষেত্রে গ্রাহকদেরই বড় অঙ্কের টাকা পরিশোধ করতে হচ্ছে।উত্তর কুহুমা গ্রামের একটি মসজিদের ট্রান্সফরমার চুরির ঘটনায় ৬৩টি পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়ে। নতুন ট্রান্সফরমার বসাতে গ্রাহকদের ৮১ হাজার টাকা জমা দিতে হয়েছে।পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, নীতিমালা অনুযায়ী প্রথমবার চুরি হলে ট্রান্সফরমারের অর্ধেক এবং দ্বিতীয়বার চুরি হলে পুরো মূল্য গ্রাহকদের বহন করতে হয়।পুলিশ বলছে, ট্রান্সফরমার চুরির সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।