দৈনিক সংবাদ দিগন্ত

কপাল পুড়লো জাতীয় পার্টির চুন্নুর, আপিলেও মনোনয়ন বাতিলে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের  কপাল পুড়লো জাতীয় পার্টির একাংশের নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নুর। রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তার করা আপিল খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন মিলনায়তনে আপিল শুনানির ষষ্ঠ দিনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে তার প্রার্থিতা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়।ইসি সূত্রে জানা গেছে, দলীয় মনোনয়নপত্রে থাকা স্বাক্ষরের সঙ্গে কমিশনে দাখিল করা পত্রের স্বাক্ষরে মিল না থাকা এবং ঋণখেলাপি সংক্রান্ত জটিলতায় তার আপিলটি মঞ্জুর করা হয়নি। এ সময় মুজিবুল হক চুন্নুসহ জাতীয় পার্টির চেয়ারম্যান (একাংশ) আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন দলের আটজন প্রার্থীর প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়।আরও পড়ুন, জেলা গোয়েন্দা শাখা নারায়ণগঞ্জের অভিযানে রায়হান হত্যা মামলার ৪ আসামি গ্রেফতারএর আগে গত ৪ জানুয়ারি কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাইয়ে এসব ত্রুটি থাকার কারণে তার মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।

কপাল পুড়লো  জাতীয় পার্টির চুন্নুর, আপিলেও মনোনয়ন বাতিলে