হবিগঞ্জের চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নিহাল আহাম্মদ (২৪) কালেঙ্গা থেকে মোটরসাইকেল যোগে চুনারুঘাটে আসার পথে তালতলা নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন।প্রত্যক্ষদর্শীরা জানান, গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি নরপতি গ্রামের মুক্তিযোদ্ধা আনোয়ার শাহাদাতের ছেলে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ঘটনার সত্যতার স্বীকার করে বলেন, নিহালের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।