মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত আব্বাস চৌধুরী (৪৩) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত আব্বাস চৌধুরী খাতিয়াল গ্রামের মৃত মোসলেম চৌধুরীর ছেলে। রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে তিনি মারা গেছেন বলে জানিয়েছেন নিহতের পরিবার। এদিকে তাঁর মৃত্যুর খবরে এলাকায় ফের চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে যে কোনো সময় পরিস্থিতি আবারও সংঘর্ষে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।স্থানীয় সূত্রে জানা যায়, খাতিয়াল গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার (১৪ জানুয়ারী) আনোয়ার জমাদ্দারের লোকজন আব্বাস চৌধুরীর ওপর হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। আহত অবস্থায় প্রথমে আব্বাস চৌধুরীকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবশেষে আজ রবিবার দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আব্বাস চৌধুরীর মৃত্যুর খবর গ্রামে পৌঁছানোর পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আরও পড়ুন, উত্তরায় মুসলিম রেস্টুরেন্টে অবৈধ গ্যাস বিস্ফোরণনিহত আব্বাস চৌধুরীর বড় ভাই নাসির বলেন, আমার ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, পরিস্থিতি বর্তমানে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আব্বাস চৌধুরীর মৃত্যুর ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।