দৈনিক সংবাদ দিগন্ত

চিটাগং শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে

চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকায় অবস্থিত চিটাগং শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।আরো পড়ুন , জয়পুরহাটে নারীর লাশ উদ্ধার, স্বামী নিখোঁজ তদন্তে পুলিশফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ঘটনাস্থলে ইউনিট পাঠানো হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।তবে আগুনের কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।স্থানীয়দের দাবি, শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হতে পারে।এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

চিটাগং শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে