শহীদ ওসমান হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চিকিৎসক সাময়িক বরখাস্ত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) এনাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোতাহার হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।চিঠিতে বলা হয়, সম্প্রতি শহীদ শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যাপক, মেডিসিন বিভাগ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলো। এই আদেশ ১৯ ডিসেম্বর থেকে কার্যকর হবে।আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ঋণগ্রস্ত পেঁয়াজ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধারএকইসঙ্গে, কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তা আগামী ৭ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে নির্দেশ দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।তবে এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহ-এর কোনো মন্তব্য পাওয়া যায়নি।প্রসঙ্গত, ফেসবুকের একটি পোস্টে শহীদ ওসমান হাদিকে সম্বোধন করে সাময়িক বরখাস্ত হওয়া অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহ এক কমেন্টে লিখেছিলেন, ‘No need to be unnecessarily dilpomatic. সে একটা ছ্যাচড়া টোকাই ও সন্ত্রাসী ছাড়া কিছুই না। দেশকে ধ্বংস করা ছাড়া আর কোনো কাজে লাগেনি, তাই জিরো সিম্প্যাথি ফর হিম, বরং উল্টোটা।